পর্যটকদের জন্য সুন্দরবনে তথ্যকেন্দ্র চালু

মোংলা প্রতিনিধি
০৭ মে ২০২৩, ১১:২৯আপডেট : ০৭ মে ২০২৩, ১৫:০৪

সুন্দরবন সম্পর্কে আরও ধারণা পেতে আগত পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (৬ মে) বেলা ১২টায় তথ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয়। 

পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে ‘ইন্টারপ্রেটেশন ও ইনফরমেশন সেন্টার’ নামে এই তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় করমজলের নলবুনিয়া খালের ওপর একটি ঝুলন্ত ব্রিজও উদ্বোধন করেন তিনি।

পরে উপমন্ত্রী করমজলের কুমির প্রজনন কেন্দ্রে কুমির প্রজনন বাড়াতে ছয়টি কুমির অবমুক্ত করেন।

এসময় খুলনা বনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব ও করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির উপস্থিত ছিলেন।

হাওলাদার আজাদ কবির বলেন, ‘তথ্যকেন্দ্রটির খুব প্রয়োজন ছিল। প্রতিদিন এই বনে দেশি-বিদেশি ভ্রমণপিপাসু পর্যটকরা আসেন। কিন্তু বন সম্পর্কে তারা সঠিক ধারণা পান না। এই তথ্যকেন্দ্র চালুর মাধ্যমে পর্যটকরা সুন্দরবনকে উপভোগ, সুন্দরবন সম্পর্কে শিক্ষা এবং গবেষণা করতে পারবে।’

/আরআর/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম