এক লাশের দাবিদার ২ পরিবার

খুলনা প্রতিনিধি
১১ মে ২০২৩, ০০:১৬আপডেট : ১১ মে ২০২৩, ০০:১৬

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে গত ১৩ এপ্রিল রাতে অর্ধগলিত একজনের লাশ উদ্ধার করা হয়। লাশটির দাবি করেছে দুই পরিবার। 

এর মধ্যে এক পরিবারের দাবি, লাশটি দাকোপ থানা এলাকায় নিখোঁজ জেলে হিলটন নাথের। আরেক পরিবারের দাবি, লাশটি মোংলা পৌর এলাকা থেকে নিখোঁজ ব্যবসায়ী মাহে আলমের। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‌‘গ’।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ১৪ এপ্রিল দাকোপ থানা পুলিশ ময়নাতদন্ত শেষে লাশটি হিলটন নাথের স্বজনদের বুঝিয়ে দেয়। ৭ এপ্রিল সুন্দরবনে হিলটন নিখোঁজ হন দাবি করে দাকোপ থানায় হত্যা মামলা করেন মা বীথিকা নাথ।

অপরদিকে, ১০ এপ্রিল নিখোঁজ হন মোংলা পৌর এলাকার ব্যবসায়ী মাহে আলম। করমজল এলাকা থেকে উদ্ধার লাশটি মাহে আলমের দাবি করে দাকোপ থানায় ডিএনএ পরীক্ষার আবেদন জানান স্বজনরা। সেইসঙ্গে মাহে আলমের ছেলে সুমন রানা দাকোপ থানায় জিডি করেন। দুই পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডিএনএ পরীক্ষার আদেশ দেন। 

সুমন রানার দাবি, মোংলার মামারঘাট এলাকা থেকে নিখোঁজ হন তার বাবা। সিসিটিভির ফুটেজে অপহরণের দৃশ্য আছে। এজন্য ওই লাশটি দাবি করেছেন। কিন্তু মোংলা থানায় মামলা করতে গেলে দাকোপ থানায় হিলটন নাথের মায়ের মামলার তথ্য জানিয়ে মামলা নেয়নি পুলিশ। দাকোপ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাহে আলম অপহৃত হয়েছে মোংলা থেকে। মামলা হলে হবে মোংলা থানায়। এ অবস্থায় স্বজনরা আদালতের শরণাপন্ন হন। এ ঘটনায় ২ মে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা নেওয়ার আবেদন জানান সুমন। আদালত মোংলা থানাকে মামলা নথিভুক্ত করার আদেশ দেন।

সুমন রানা বলেন, ৭ মে আদালতের আদেশের কপি মোংলা থানায় পাঠানো হলেও এখনও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। তবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নিয়েছে।

মোংলা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘আদালতের আদেশের কপি এখনও থানায় আসেনি। আদেশের কপি হাতে পেলে মামলা নথিভুক্ত হবে।’

দাকোপ থানার পরিদর্শক শেখ শাহিনুর বলেন, ‘আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য মঙ্গলবার ঢাকায় সিআইডি কার্যালয়ে বীথিকা নাথের এবং সুমন রানার নমুনা পাঠানো হয়েছে। প্রতিবেদন পেতে একটু সময় লাগবে। প্রতিবেদন আসার পর জানা যাবে, এটি কার লাশ। তখন দুই পরিবারের সন্দেহ দূর হবে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক