নিখোঁজের চারদিন পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
১১ মে ২০২৩, ১০:৫১আপডেট : ১১ মে ২০২৩, ১১:৫৪

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের চারদিন পর সিরাজুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।

বুধবার (১০ মে) বিকালে পুলিশ এক বাগান থেকে তার লাশ উদ্ধার করে। সিরাজুল উপজেলার ইকরাম শেখের ছেলে। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, গত শনিবার রাত থেকে সিরাজুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার বিকালে এলাকাবাসী উপজেলার একটি বাগানে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরা পরে লাশ শনাক্ত করে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে সিরাজুলকে হত্যা করে তার মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিরাজুলের সঙ্গে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সিরাজুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরী, তার বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক