রিকশাচালককে পেটানো আইনজীবী বরখাস্ত

যশোর প্রতিনিধি
১৪ মে ২০২৩, ১৯:৪৪আপডেট : ১৪ মে ২০২৩, ১৯:৪৪

প্রকাশ্যে রিকশাচালককে মারধর করা আইনজীবী আরতি রানী ঘোষকে সাত দিনের জন্য বরখাস্ত করেছে জেলা আইনজীবী সমিতি। রবিবার (১৪ মে) দুপুরে অভিযুক্ত আইনজীবী শোকজের জবাব দিলে তা সন্তোষজনক না হওয়ায় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা বলেন, আরতি রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। জবাবে তিনি বলেছেন, রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছে। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্বিত হয়ে মারধর করেছেন। তার জবাবের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট, ক্ষতস্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুল স্বীকার করে কখনও করবেন না বলে সমিতির কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, আপাতত তাকে সাত দিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী সাত দিন পর আবার জবাব দিতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে বার কাউন্সিল বরাবর তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার (৭ মে) দুপুরে আদালত থেকে বের হয়ে নিজ চেম্বারে যাচ্ছিলেন আইনজীবী আরতি রানী ঘোষ। এ সময় একটি রিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। তিনি পড়ে গেলে চালক নেমে তাকে উঠিয়ে দেন। তখন ওই আইনজীবী তাকে জুতাপেটা ও চড়-থাপ্পড় মারেন। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হন। ওই আইনজীবীর দাবি, তিনি সঠিক কাজটি করেছেন।

ভুক্তভোগী রিকশাচালকের নাম সাইফুল ইসলাম। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সাজিয়ালি গ্রামের বাসিন্দা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম