রিকশাচালককে মারধর করা সেই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

যশোর প্রতিনিধি
০৯ মে ২০২৩, ১৫:০১আপডেট : ০৯ মে ২০২৩, ১৫:০২

যশোরে রিকশাচালককে মারধরের ঘটনায় আইনজীবী আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (৯ মে) সকালে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত আইনজীবীকে তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মর্তুজা ছোট বলেন, তুচ্ছ ঘটনায় আইনজীবী কর্তৃক একজন রিকশাচালককে জুতাপেটার বিষয়টি আমাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। সমাজের অগ্রসর শ্রেণির মানুষ হিসেবে পরিচিত একজন আইনজীবী কর্তৃক এমন আচরণে পুরো আইনজীবী সমাজ লজ্জিত। যে কারণে জেলা আইনজীবী সমিতির সদস্য অভিযুক্ত আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে আদালত থেকে বের হয়ে নিজ চেম্বারে যাচ্ছিলেন অ্যাডভোকেট আরতি রাণী ঘোষ। এ সময় একটি রিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। তিনি পড়ে গেলে রিকশাচালক নেমে তাকে উঠিয়ে দেন। এ সময় ওই আইনজীবী তাকে জুতাপেটা ও চড় থাপ্পড় মারতে শুরু করেন। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

/এসএন/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান