‘বিএনপিকে রাজনীতি থেকে বিদায় করার সময় এসেছে’

কুষ্টিয়া প্রতিনিধি
২০ মে ২০২৩, ১৭:৩২আপডেট : ২০ মে ২০২৩, ১৭:৩২

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির ইতিহাস নির্বাচন বানচালের ও আগুন সন্ত্রাসের। মুখে যতই নির্বাচন ও গণতন্ত্রের কথা বলুক, বিএনপি মূলত সংবিধান এবং গণতন্ত্র বানচালের ষড়যন্ত্রকারী। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি ও রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও যায় না। রাজনীতি থেকে বিএনপিকে বিদায় করার সময় এসেছে।’

শনিবার (২০ মে) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মুখে নির্বাচনের কথা বললেও সারাদেশে বিএনপির কোনও প্রস্তুতি নেই জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে। ১৪ বছর ধরে আগুন সন্ত্রাস ও জঙ্গি তাণ্ডব মোকাবিলা করেছে সরকার। ভবষ্যিতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম বর্তমান সরকার।’

‘টিকে থাকতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে জাসদের সভাপতি বলেন, সরকারপ্রধান বিদেশে সফর করছেন দেশের উন্নয়নের জন্য। বিদেশিদের সঙ্গে উন্নয়ন ছাড়া রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে কথা হয় না।’

ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে সভায় বক্তব্য রাখেন।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম