পদ্মা সেতুর রেললিংকের কাজ ৬০ শতাংশ শেষ

তৌহিদ জামান, যশোর
২২ মে ২০২৩, ০০:০১আপডেট : ২৪ মে ২০২৩, ২০:৫৩

বাংলাদেশ রেলওয়ের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতু রেললিংক প্রকল্পের যশোর অংশের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে রেলট্র্যাক বসানোর কাজ। ২০২৪ সালের মধ্যে সব কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তের সূচনা হয়েছে। সড়কপথে এখন সাড়ে তিন ঘণ্টায় যশোর থেকে ঢাকায় যাওয়া যাচ্ছে। চলমান রেললিংক প্রকল্পের কাজ শেষ হলে রেলপথে যশোর থেকে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় যাওয়া যাবে।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ দুটি ডিভিশনের আওতায় চলছে। প্রথম ডিভিশন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত কাজ করছে এবং দ্বিতীয় ডিভিশন কাজ করছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। 

এখন চলছে রেলট্র্যাক বসানোর কাজ

ইতোমধ্যে দ্বিতীয় ডিভিশনের আওতায় যশোর অংশে প্রায় ১১ কিলোমিটার নতুন রেলপথের জন্য এমব্যাংকমেন্ট বেড নির্মাণ, ১৯টি কালভার্ট ও একটি রেলসেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। সেইসঙ্গে তিনটি রেলস্টেশনের নির্মাণকাজ চলছে।

রেললিংক প্রকল্পের কাজ অনেকখানি এগিয়ে গেছে বলে জানালেন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের উপ-সহকারী প্রকৌশলী মো. রিজু আহমেদ। তিনি বলেন, ‘রেললিংকের কাজে আমরা অনেকখানি এগিয়ে গেছি। ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রূপদিয়া রেলওয়ে স্টেশনের বিল্ডিংয়ের কাজ চলছে। বেইজমেন্টের কাজ শেষ হয়েছে। এখন কিছু পাইলিংয়ের কাজ চলছে। পাইলিং সম্পন্ন হলে এখানে ফুটওভার ব্রিজ হবে। এ ছাড়া প্ল্যাটফর্মের শেডের জন্যও কিছু পাইলিংয়ের কাজ করা হচ্ছে। আশা করা যায়, খুব শিগগিরই রেললিংকের কাজ সম্পন্ন হবে।’

২০২৪ সালের মধ্যে সব কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা

কাজের অগ্রগতির বিষয়ে চায়না রেলওয়ে গ্রুপের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সোহাগ আলী বলেন, ‘ডিভিশন-২ ইউনিটের এমব্যাংকমেন্টের কাজ প্রায় শেষ। একটা ব্রিজের কাজও শেষ হয়েছে। শুধুমাত্র রেললাইনের কাজ বাকি। ইতোমধ্যে এই অংশের ১৯টি কালভার্টের কাজ শেষ হয়ে গেছে।’

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি শুরু হয়েছে রেলট্র্যাক বসানোর কাজ। ইতোমধ্যে যশোর-রূপদিয়া রেলস্টেশন এলাকায় নতুন ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে। স্টেশনের অদূরে চলছে খুলনা রেলপথের সঙ্গে নতুন রেলপথের সংযোগের কাজ। শিগগিরিই নতুন পথেও বসানো হবে রেলট্র্যাক। আগামী বছরের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এখন রেলস্টেশন নির্মাণের কাজগুলো চলছে বলে জানালেন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের এমব্যাংকমেন্ট ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এই অংশের যতগুলো স্ট্রাকচারের কাজ বিশেষ করে কালভার্ট, আন্ডারপাসের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এখন স্টেশনের কাজগুলো চলছে। শিগগির স্টেশনের কাজও শেষ হয়ে যাবে।’

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ দুটি ডিভিশনের আওতায় চলছে

এখন রেলট্র্যাক বসানোর কাজ চলছে উল্লেখ করে মহিদুল ইসলাম বলেন, ‘রূপদিয়া স্টেশন থেকে রেলট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে ঢাকা অভিমুখে রেলের স্লিপারগুলো বসাতে বসাতে যাবো। আশা করছি, নির্ধারিত সময়ে অর্থাৎ, ২০২৪ সালের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে।’

চায়না রেলওয়ে গ্রুপের তথ্যমতে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে চীন ও ২০ হাজার কোটি বাংলাদেশের।

/এএম/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম