যুবককে শ্বাসরোধে হত্যা: ৬ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১০:০৫আপডেট : ২৩ মে ২০২৩, ১০:০৫

ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় এক যুবককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলো, খাজুরা জোয়ার্দ্দার পাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসলাম, আব্দুল মজিদ মন্ডলের ছেলে ইমরান, হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম ও পবহাটি এলাকার জামাল মোল্লার ছেলে রাসেল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক জানান, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে জনৈক ব্যক্তি মোবাইলে বাড়ি থেকে ডেকে নেন। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা করেন। 
তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায় ঘোষণা করেন আদালত। ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ মামলার অপর আসামি মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক। এছাড়াও ফিরোজ নামে এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম