প্রশাসন অনুমতি না দিলেও ২৭ মে যশোরে জনসভা করবে বিএনপি

যশোর প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৬:০০আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:৩১

প্রশাসন অনুমতি না দিলেও আগামী ২৭ মে যশোরে জনসভা করবে বিএনপি। ‘সরকারপন্থিদের হুমকিতে’ পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটবে না তারা। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় তিনি বলেন, ‘১০ দফা দাবিতে সারাদেশে বিএনপির জনসমাবেশ হচ্ছে। আগামী ২৭ মে যশোরের জনসমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে। কর্মসূচি সফলে প্রস্তুতি শুরু করতেই বিএনপি নেতাকর্মীদের গণহারে আটক শুরু করেছে পুলিশ। জনসভার জন্য যশোর টাউন হল ও কেন্দ্রীয় ঈদগাহের জন্য আবেদন করা হলেও তা দেওয়া হচ্ছে না। বরং ২৭ মে টাউন হল মাঠ শ্রমিক লীগকে বরাদ্দ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে চৌরাস্তা ও ভোলা ট্যাংক রোড চাইলেও তাতে কোনও সাড়া দিচ্ছে না প্রশাসন।’

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা আশাবাদী প্রশাসন অনুমতি দেবে। তাছাড়া একদিন পরই জনসভা। এখনও অনেক প্রস্তুতি বাকি। ফলে প্রশাসন মাঠ না দিলেও আগামী ২৭ মে যশোরে জনসভা হবে। এ জনসভা বানচাল করতে সরকারপন্থিরা যে হুমকি-ধামকি দিচ্ছে তাতে পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটবো না আমরা। বাধা উপেক্ষা করে সব উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবেন।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ ইকবাল, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম