আড়াই কেজি সোনা নিয়ে ভারত যাচ্ছিলেন ৩ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৭:০৩আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:০৩

যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ২০ পিস সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে বারসহ তাদের আটক করা হয়। 

তারা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচুরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)।

উদ্ধার হওয়া সোনার বার

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী বলেন, জানতে পারি, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে। এরপর ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন তিন পাসপোর্টযাত্রী টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমেই তাদের কাছে সোনা আছে বলে স্বীকার করে। দুই জনের কাছে ছয় পিস করে ১২, আরেকজনের কাছ থেকে আট পিস পাওয়া যায়। ওজন দুই কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা। সোনাগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম