বিএনপি আন্দোলন শব্দটিকে হালকা করে ফেলেছে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি 
০২ জুন ২০২৩, ১৯:১৩আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:১৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি আন্দোলন শব্দটিকেই হালকা করে ফেলেছে। ঈদের পর আন্দোলন এটাও ১৪ বছর ধরে দেখছি। আসলে বিএনপি কোন ঈদের পর সরকার পতন আন্দোলন করবে তা বোধগম্যের বাইরে।’

শুক্রবার (জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া পূর্বপাড়া নুর মদিনা জামে মসজিদের সামাজিক উন্নয়ন কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি আসলে দেশের সংবিধান ধ্বংস করে একটা অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। আর সেটি গঠন করে দেশে যুদ্ধাপরাধী, জঙ্গি, সন্ত্রাস ও নাশকতাকারীদের প্রতিষ্ঠা করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

বাজেট নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, ‘বর্তমান ১৪ দলীয় সরকার ঘি খায় না। বর্তমান সরকার পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, মেট্রোরেল চালু করে এ দেশের জনগণের ভাগ্য উন্নয়ন করে যাচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি