খুলনা সিটি নির্বাচন

সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের জয় নিশ্চিত: শফিকুল ইসলাম

খুলনা প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১১:২৩আপডেট : ১১ জুন ২০২৩, ১১:২৩

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম মধু। শনিবার (১০ জুন) সকাল ১০টায় খুলনা মহানগরীর হাজী মহাসিন রোড, জেলখানা ঘাট, ডেল্টা ঘাট হয়ে বড় বাজার এলাকায় এবং ২১, ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন লাঙ্গল প্রতীকের এই প্রার্থী। এসময় তিনি দাবি করেন, ‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের জয় নিশ্চিত।’

পথসভায় দেওয়া বক্তব্যে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগও তোলেন শফিকুল ইসলাম মধু। তিনি বলেন, ‘প্রশাসন একপক্ষের হয়ে কাজ করছে, যা আমাদের নির্বাচনি কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলছে। আমার দলের কর্মীর ওপর হামলাও হয়েছে। আমি আগেও বলেছি যে, কেসিসি নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। আমি আবারও বলছি, এখন পর্যন্ত অনেক কালো টাকার লেনদেন হচ্ছে। গত দুই দিন ধরে কালো টাকার মাধ্যমে ভোট কিনছে কিছু মানুষ।’

তিনি বলেন, ‘আমাদের দেশের এমন অবস্থা যে, নিম্ন আয়ের মানুষেরা এক বেলা খেতে পারছে না। কিন্তু এর ভিতর কিছু কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক। আমি প্রশাসনের সহযোগিতা চাই।’

নির্বাচন প্রচারণার শেষ দিনে (শনিবার) ভোর ৫টা থেকেই একদল প্রচারণায় নেমে শৃঙ্খলা ভঙ্গ করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘জনগণকে সুষ্ঠু ও নিরাপদে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। তারা নিরাপদে ভোটে দিতে পারলে তাহলে ভোট সুষ্ঠু হবে।’

দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে তিনি বলেন, ‘যদি গণতন্ত্র থাকতো তাহলে আজ দেশের এমন অবস্থা হতো না। কোন দলের কত পারসেন্ট ভোটার আছে, তা আমরা জানি। আমাদের খুলনা বিভাগীয় কমিশনার শুধু একটা কথা বলছে, আর সে কারণে তাকে বদলি হতে হলো। আগামী ১২ জুন কেসিসি নির্বাচনে আমি ভোটারদের বলবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং সঠিকভাবে ভোট দেবেন।’

পথসভা ও জনসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল জুবায়ের, নগর জাতীয় পার্টির সভাপতি অ্যাড. মহানন্দ সরকার, নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও জেলার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, স্থানীয় নেতা শেখ মো. নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশরাফুল ইসলাম সেলিম, তৌমুর হোসেন শাহিন, শেখ মো. তোবারক হোসেন তবু, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চান, নেয়ামত খান, অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান, খান, কামরুজ্জামান রজব, ফয়সাল, ইব্রাহিম, শহিদ হাওলাদার ও গাজী মোশারফ প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান