খুলনা সিটি নির্বাচন

জনগণের রায় মেনে নেবেন খালেক

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১২:১০আপডেট : ১২ জুন ২০২৩, ১২:১০

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ভোটের ফল যাই হোক, মেনে নেওয়ার মানসিকতা তার আছে।

সোমবার (১২ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে পাইনিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান নৌকার প্রার্থী। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘অতীতের ভোটেও জনগণের রায় মেনে নিয়েছি, আজও মেনে নেবো। এই মানসিকতা আমার আছে।’

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু। কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখছি। আশা করছি দুপুরের মধ্যেই ৬০ থেকে ৬৫ ভাগ ভোটগ্রহণ হবে।’

অনেক কেন্দ্রে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট না থাকায় সেই প্রার্থীদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে নৌকার প্রার্থী বলেন, ‘কেন্দ্রে এজেন্ট না দিতে পারলে প্রার্থী হওয়া উচিত না। যারা নির্বাচন করবেন তাদের প্রত্যেক সেন্টারে এজেন্ট থাকা উচিত। অথচ কিছু হলেই সরকার দলীয় প্রার্থীর দোষ হয়।’

তিনি বলেন, ‘এখনও তো অনেক সময় আছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট দেওয়ার সময়। রান্না ও অন্যান্য কাজ শেষ করে মানুষ ভোট দিতে আসবে আশা করি।’

খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এই সিটিতে মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক। 

এ ছাড়া ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুই জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, খুলনার প্রতিটি ভোটকক্ষে একটি ও কেন্দ্রের সুবিধাজনক স্থানে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলো মোট ২ হাজার ৩১০টি ক্যামেরার আওতায় রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক