বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনায় কমেছে ভোটার উপস্থিতি

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৪:৪৭আপডেট : ১২ জুন ২০২৩, ১৫:১৩

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সোমবার (১২ জুন) ভোট শুরুর পর কিছু কেন্দ্রে ভোটারদের লাইন ছিল। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায়নি। ভোটাররা আসা-যাওয়ার মধ্যে রয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমেছে। ফাঁকা হয়ে যায় অধিকাংশ ভোটকেন্দ্র।

বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত কোথাও ৯ শতাংশ আর কোথাও ২১ শতাংশ ভোট পরে। 

২৫ নম্বর ওয়ার্ডের শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে (২১৪) গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রণজিৎ কুমার বিশ্বাস জানান, বেলা ১১টা পর্যন্ত ১৩৫টি ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ১ হাজার ৪৯৩। ভোটের হার ৯.০২ শতাংশ। 

১৮ নং ওয়ার্ডের দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম ছিল। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মানিক জানান, ১ হাজার ৬৫৮ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ১৭০ জন ভোট দিয়েছেন। ভোটের হার ১০.২৫ শতাংশ। 

১৯ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ১১ শতাংশ ভোট পড়েছে। ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মহিলা কেন্দ্রে ১১টা পর্যন্ত ৭.০২ শতাংশ এবং পুরুষ কেন্দ্রে ৯ শতাংশ ভোট পড়েছে বলে দুই প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন। ১৭ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজের স্কুল কেন্দ্রে ২ হাজার ৮৬৮ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৫৩৩ জন ভোট দিয়েছেন। ভোটের হার ১৮.৫৮ শতাংশ। 

২০ নম্বর ওয়ার্ডের শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মীর্জা তৌফিকুল আজম জানান, বেলা ১১টা পর্যন্ত তার কেন্দ্রে ২৬৬টি ভোট কাস্ট হয়। মোট ভোটার ১ হাজার ২৬৭। কাস্ট হার ২০.৯৯ শতাংশ।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের