১৫ বছর ধরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে কোরবানি দেন যিনি

নড়াইল প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ০২:৪২আপডেট : ০১ জুলাই ২০২৩, ০২:৪৪

১৫ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে গরু কোরবানি করে আসছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন। ঈদুল আজহার পরের দিন শুক্রবার (৩০ জুন) বেলা ১০টায় জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে একটি গরু কোরবানি করেন তিনি। এ কোরবানির মাংস দলীয় নেতাকর্মীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

কালিয়া উপজেলা নড়াগাতি থানার  বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ছেলে কাজী সরোয়ার হোসেন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি দেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য।

কাজী সরোয়ার হোসেন বলেন, গত ১৫ বছর ধরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। আমি শুধূ বঙ্গবন্ধু ও তার পরিবারের নামেই নয়, আমার বাবা-মাসহ পরিবারের সবার পক্ষে  প্রতিবছর কোরবানি দিয়ে থাকি।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী