‘বিএনপি বলছে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক নেই, এটা হাস্যকর’

কুষ্টিয়া প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ২২:১৯আপডেট : ০২ জুলাই ২০২৩, ২২:১৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি এখন বলছে, জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক নেই- এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। বিএনপি জামায়াত একে অপরের পরিপূরক। আজ জনগণের রোষানলে পড়ার ভয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক নেই বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

রবিবার (২ জুলাই) দুপুরে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যয়নরত কুষ্টিয়ার শিক্ষার্থীদের সঙ্গে শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনও সফল হবে না। আর নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে কোনও পথ খুঁজে লাভ হবে না। ফাঁকা বুলি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।

তিনি আরও বলেন, ‘বিএনপির সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। দেশে গণতন্ত্র ছিল না। আর আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূল করেছে।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম