বিএনপি মুখে বলছে আন্দোলনের কথা, ভেতরে করছে ষড়যন্ত্র: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ জুলাই ২০২৩, ১৮:১৭আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৮:৪১

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০১২ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। এটা নিয়ে আওয়ামী লীগের কোনও ভাবনা নেই। তারা মুখে বলছে আন্দোলনের কথা, ভেতরে করছে ষড়যন্ত্র।

সোমবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে একটি বেসরকারি টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে ষড়যন্ত্র করেও তারা সরকারের পতন ঘটাতে পারবে না। বিএনপির ভরসার জায়গা হচ্ছে ষড়যন্ত্র। তারা মুখে বলছে আন্দোলনের কথা, ভেতরে করছে ষড়যন্ত্র।’

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ বহু ষড়যন্ত্র মোকাবিলা করেছে। আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই নির্বাচনে অংশ নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের আর বেশি দিন নেই। এ কারণে রাজনৈতিক সব দল নির্বাচনের প্রস্তুতির জন্য কর্মসূচি পালন করছে। এর সঙ্গে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের কর্মসূচির সম্পর্ক নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে হবে।’

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম