বিক্রির জন্য রাখা আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ০৯:৪২আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:৪২

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে মাছের ঘেরের একটি ঘর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ হানিফ হাওলাদার (৪৪) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা ওয়াপদা বেড়িবাঁধের পার্শ্ববর্তী মাছের ঘেরের ঘর থেকে এই অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার এবং তাকে আটক করা হয়। 

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এই অভিযানে নেতৃত্ব দেন। আটক হানিফ হাওলাদার সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তিনি ঘের ব্যবসার পাশাপাশি মাঝে মাঝে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

তার দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে নিহত কাড়াপাড়া এলাকার সন্ত্রাসী আপন তার আত্মীয়। এই অস্ত্র দুটি আপনের। সে ক্রসফায়ারে নিহত হওয়ার আগে এটি তার কাছে রেখে যায়। কিছু দিন আগে অস্ত্র দুটি সে বিক্রির জন্য এই মাছের ঘেরের বাসায় এনে রাখেন বলে স্বীকার করেন।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দুয়েকজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম