‘সরকার উৎখাতের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে’

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৬:১৬আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৬:১৬

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ, সংবিধান ও এর ধারা রক্ষার জন্য একমাত্র পথ হচ্ছে যথাসময়ে নির্বাচন করা। এর বাইরে যারা সরকার উৎখাত এবং সংবিধান অদল-বদলের কথা বলে তারা নির্বাচনের নামে সাংবিধানিক ধারাকে ক্রসফায়ারে ফেলতে চাচ্ছে, এটা দুঃখজনক।’

শনিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জাতীয় আইনজীবী পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি-জামায়াতসহ অনেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের নামে তারা সরকার উৎখাতের কথা বলছে, সরকার বদলের কথা বলছে, অস্বাভাবিক সরকার, সংবিধান বহির্ভূত সরকার প্রতিষ্ঠার কথা বলছে।’

তিনি বলেন, ‘সাংবিধানিক ও শেখ হাসিনার সরকারকে সরাসরি উৎখাতের অগণতান্ত্রিক হুঙ্কার ছাড়ছে। সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে দেশি-বিদেশি সব চক্রান্ত মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ই অনুষ্ঠিত হবে।’

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ ও জাতীয় আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান