পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৭:২৬আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৭:২৬

কুষ্টিয়ার মিরপুর থানার বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও ভাঙনরোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা এ মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে মীর আব্দুল করিম কলেজের শিক্ষার্থী, ছত্রগাছা ও মির্জানগরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। এ ছাড়া বারুইপাড়া, বহলবাড়ী ও তালবাড়ীয়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে ‌‘গোরস্থান বাঁচাও গ্রাম বাঁচাও’, ‘কলেজ বাঁচাও মহাসড়ক বাঁচাও’, ‘নদী বাঁধের জিওব্যাগ রক্ষা করো’, ‘ফসলি জমি রক্ষা করো’, ‘যত্রতত্র বালু তোলা বন্ধ করো’ ও ‘বসতবাড়ি নদীর ভাঙন থেকে বাঁচানোর’ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে চরম হুমকিতে পড়েছে মির্জানগর গোরস্থান, শতবর্ষী মীর আব্দুল করিম কলেজ, মাদ্রাসা ও কয়েকশ বসতবাড়ি। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। এ সময় সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম