খুলনায় তারুণ্যের সমাবেশ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির দলাদলি

খুলনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ২০:২৮আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২০:২৮

সরকারবিরোধী আন্দোলন চাঙা করতে সোমবার (১৭ জুলাই) খুলনায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির নেতাকর্মীদের অভ্যন্তরীণ দলাদলি। শনিবার (১৫ জুলাই) বিএনপির এক গ্রুপের নেতৃত্বে অন্য গ্রুপের নেতার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে উত্তাপ ছড়িয়েছে খুলনায়।

মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে সোমবার সমাবেশ হবে। ইতোমধ্যে ১২টি শর্তে ওই চত্বর ব্যবহারের অনুমতি দিয়েছে সিটি করপোরেশন (কেসিসি)। সমাবেশের আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে শনিবার বিকালে হামলা চালানো হয়েছে। ফুলবাড়ি গেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের প্রস্তুতি সভায় যাওয়ার পথে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামে এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

নজরুল ইসলাম মঞ্জুর সফরসঙ্গী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, ‘গাড়িটি ফুলবাড়ি গেট পুলিশ বক্সের কাছে পৌঁছালে দলের বিপদগামী কর্মীরা কারও দ্বারা প্ররোচিত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা সাবেক এমপির নতুন গাড়ির সামনের এবং পেছনের গ্লাস ভেঙে ফেলেছে। উপস্থিত কর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।’

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, ‘খানজাহান আলী থানা বিএনপির ব্যানারে ফুলবাড়ি গেটের দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর গাড়ি ফুলবাড়ি গেটে আসার পথে হামলার শিকার হয়। তিনি অক্ষত থাকলেও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।’

এদিকে, সহযোগী তিনটি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির খুলনা বিভাগের সিনিয়র নেতারাও এ সমাবেশকে সফল করতে মাঠে নেমেছেন। ইতোমধ্যে খুলনায় এসেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, ‘সমাবেশস্থল হিসেবে নগরীর ডাকবাংলো মোড়স্থ সোনালী ব্যাংক চত্বর ব্যবহারের লিখিত অনুমতি পেয়েছি। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

রবিবার আয়োজকদের পক্ষে সংবাদ সম্মেলনে সমাবেশ সফলের সব প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশ সফলে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘চার কোটি ৭০ লাখ তরুণ ও নতুন ভোটারদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে এই সমাবেশ। ভোটের অধিকার প্রতিষ্ঠার এক দফার আন্দোলন চলছে। বিএনপির এক দফা বাস্তবায়নে তারুণ্যের জোয়ার সৃষ্টি হবে। ক্ষমতায় গেলে বিএনপি কী করবে, তার একটি রূপরেখায় ৩১টি পয়েন্ট দেওয়া হয়েছে। সরকারবিরোধী এ আন্দোলনে প্রশাসনকে নিরপেক্ষ থাকা দরকার।’

মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, ‘সমাবেশ সফল করতে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। খুলনায় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। বিএনপির পক্ষ থেকে এক দফার আন্দোলন ঘোষণা করা হয়েছে। এক দফার আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারুণ্যের সমাবেশ মাইলফলক হিসেবে কাজ করবে।’

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম