পুকুরে মিললো দুদকের আইনজীবীর লাশ, পকেটে মোবাইল-আইডি

খুলনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ২২:৪১আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২২:৪১

খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদী সংলগ্ন হ্যাচারির পুকুর থেকে আইনজীবী লুৎফুল কবির নওরোজের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় রিয়া নামের হ্যাচারির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হিসেবে কর্মরত ছিলেন।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারির পুকুরটি কাজিবাছা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর জোয়ারের পানি পুকুরে যায়। নদী থেকে লাশটি ভাসতে ভাসতে পুকুরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের পকেট থেকে মোবাইল ফোন ও আইডি পাওয়া গেছে। গত দুই/তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

দুদক খুলনার বিভাগীয় স্পেশাল পিপি খন্দকার মুজিবুর রহমান জানান, তার সহকর্মী আইনজীবী লুৎফুল কবির নওরোজ গত বৃহস্পতিবার আদালতে আসেননি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। ফলে তারা কোনও খোঁজ নিতে পারেননি। আজও আদালতে আসেননি, সন্ধ্যায় তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। তবে তার মৃত্যুর প্রাথমিক কোনও কারণ তিনি বলতে পারেননি।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম