প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: আবারও রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩, ১৭:৫৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরায় করা মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে মঙ্গলবার (২৫ জুলাই) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়ারুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাঈদ চাঁদকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তামিম আহমেদ সোহাগ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কামরুজ্জামান ভুট্টো ও এস এম আকবর আলী।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আগে গ্রেফতার থাকায় রবিবার (২৩ জুলাই) এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুই দিনের মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বক্তব্য দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। ২৫ মে সাতক্ষীরার আমলি আদালত—১ এ মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ—সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সাইদুজ্জামান জিকো। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর মূলে রেকর্ড করার আদেশ দেন।

সাতক্ষীরা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম