সাতক্ষীরা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ আটক এক

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ০৯:১২আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৯:১২

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় স্বর্ণ বহনকারী রবিউল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) রাতে ভোমরা স্থলবন্দরের ফলমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম দেবহাটা থানার কুলিয়া এলাকার রইস উদ্দীন মোড়লের ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক পিএসসি.জি জানান, বিজিবির গোয়েন্দা সংস্থার গোপন সংবাদ আসে স্বর্ণ পাচারের বিষয়ে। এসময় বিজিবির ভোমরা বিওপির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে রবিউলকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ছয় পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কোটি টাকা। 

তিনি আরও জানান, আটক স্বর্ণ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারিতে জমা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম