প্রাইভেটকারের ধাক্কায় খাদ্য বিভাগের ২ কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ০২:১৪আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০২:১৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় খাদ্য বিভাগের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের কুলপালার সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আনসার আলীর ছেলে মো. সাইদুর রহমান (৩৫) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে মো. নজরুল ইসলাম (৫৮)।

নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক এবং সাইদুর রহমান উপসহকারী খাদ্য পরিদর্শক। কর্মস্থল চুয়াডাঙ্গা থেকে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে যাচ্ছিলেন দুই খাদ্য কর্মকর্তা। পথিমধ্যে তাদের মোটরসাইকেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মোটরসাইকেল টেনে কুলপালা বাজারে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুর থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাকা ফেটে যায়। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই খাদ্য কর্মকর্তা নিহত হন। সেই সঙ্গে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক পালিয়ে যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুই জনের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল ইসলাম বলেন, দাফতরিক কাজ শেষ করে মোটরসাইকেলে মেহেরপুর শহরের বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম