ঝিনাইদহে সাতদিন ধরে গৃহবধূকে নির্যাতন

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০১

ঝিনাইদহে নির্যাতিত গৃহবধূ নুরুন্নাহারঝিনাইদহে সাতদিন ধরে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে নুরুন্নাহার নামে এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশ বুধবার রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন পলাতক রয়েছেন।
নুরুন্নাহার চট্টগামের সাতকানিয়া উপজেলার বকরা আলী বিল গ্রামের ইউসুফ আলী মেয়ে। তার স্বামী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৪ বছর আগে শহিদুলের সঙ্গে বিয়ে হয় নুরুন্নাহারের। এর ৭ বছর পরে শহিদুল আরও একটি বিয়ে করে। এরপর থেকেই নুরুন্নাহারকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল স্বামী শহিদুল ও সতিন রহিমা খাতুন।
পুলিশ ও এলাকাবাসী আরও জানায়, গত ৭ দিন ধরে ঘরে আটকে রেখে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে নুরুন্নাহারে ওপর চলে পাশবিক নির্যাতন। বুধবার রাতে ওই গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশী টের পেয়ে পুলিশকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক