সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায়।
তারা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নানসহ মোট ৩২ জন।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, সোমবার ভোর সাড়ে ৬টায় আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।









