বাগেরহাটে সদস্য সংগ্রহ করে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকালে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদী হয়ে একজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু জানান, মঙ্গলবার বিকালে ওই এনজিও কর্মীকে জিহাদ শেখ (৩৬) সদস্য সংগ্রহ করে দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে কৌশলে তাকে আটকে ধর্ষণ করে। ওই নারী ঘটনাস্থল থেকে ফিরে এসে বিষয়টি এনজিও সংস্থার অন্য কর্মকর্তাদের জানান।
বাগেরহাট মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিকে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।








