তারেক দম্পতির সাজা: প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ০৬:২৫আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৬:২৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়ের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি। 

বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেছেন, যে রায় দেওয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তারেক দম্পতির সাজা: প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রায়ের পর খুলনায় রেলস্টেশন থেকে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

খুলনা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের