মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল

মোংলা প্রতিনিধি 
০৬ আগস্ট ২০২৩, ১৪:৫২আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৫:২৭

বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় ও মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকায় মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকার পাশাপাশি অতি বৃষ্টিপাতে সাগর, নদী ও সুন্দরবনে স্বাভাবিক জোয়ারের তুলনায় কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সাগর পাড়ের দুবলার চরে ৫/৬ফুট ও পশুর নদীতে দুই-আড়াই ফুট পানি বেড়েছে।

অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যাচ্ছে দুবলার চর, সুন্দরবন ও উপকূলীয় নিম্নাঞ্চল। জোয়ার ও বৃষ্টিতে তলিয়েছে মোংলার বিভিন্ন এলাকার চিংড়ি ঘের। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট ও বাড়িঘরে। 

কয়েক দিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা। টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃষ্টিপাতের কারণে বন্দর জেটিতে সব কার্যক্রম স্বাভাবিক থাকলেও চ্যানেলে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস মাঝে মাঝে সামান্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হারবার বিভাগ। 

গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৬৫ মিলিমিটার বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ হারুন অর রশিদ। তিনি বলেন, এমন বৃষ্টি থাকবে আগামী আরও কয়েকদিন।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম