মালয়েশিয়ায় নিহতের ১৮ দিন পর প্রবাসীর লাশ দেশে এসেছে

কুষ্টিয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ১৩:০১আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৩:০৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের ১৮ দিন পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর গ্রামের ইয়ার আলীর ছেলে জাকিরুল ইসলামের (৩৬) লাশ দেশে এসেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাত ১২টার ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশটি পৌঁছায়।

নিহতের ভাতিজা আব্দুল্লাহ হাসান বলেন, বিমানবন্দরের সব অনুষ্ঠানিকতা শেষ করে আমরা রাত ৩টার দিকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেই। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চাচার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। 

তিনি আরও বলেন, জুমার নামাজ শেষে চাচাকে স্থানীয় ধুবইল হাজী পাড়া কবরস্থানে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই জাকিরুল নিহত হন। মালয়েশিয়ার জহরবারু শহরে এ দুর্ঘটনা ঘটে। গত ছয় মাস আগে কর্মের জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন। তার পরিবারে স্ত্রী এবং পাঁচ বছরের এক ছেলে ও ১২ বছরের এক মেয়ে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের