কবর দেওয়া লাশটি হিলটনের নয়, ব্যবসায়ী মাহে আলমের

খুলনা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ২২:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২২:৫৮

মোংলার চিলা গ্রামে হিলটন নাথ হিসেবে কবর দেওয়া লাশটি ব্যবসায়ী মাহে আলমের। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মালিবাগ শাখার দেওয়া গত ১ আগস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শনিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।

সিআইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে দাকোপ থানা পুলিশের হস্তান্তরকৃত হিলটন নাথকে চিলা গ্রামে কবর দেওয়া হয়। এরপর মোংলার সুমন রানা হিলটন নাথের লাশকে তার বাবা মাহে আলমের বলে দাবি করে ২৮ এপ্রিল দাকোপ থানায় জিডি করেন। এ অবস্থায় আদালতের নির্দেশে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষার রিপোর্টে বলা হয়, মোংলার চিলা গ্রামে কবর দেওয়া লাশটি মোংলার ব্যবসায়ী মাহে আলমের।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ১৪ এপ্রিল দাকোপ থানা পুলিশ ময়নাতদন্ত শেষে লাশটি হিলটন নাথের স্বজনদের বুঝিয়ে দেয়। ৭ এপ্রিল সুন্দরবনে হিলটন নিখোঁজ হন দাবি করে দাকোপ থানায় হত্যা মামলা করেন মা বীথিকা নাথ। পরে চিলা গ্রামে লাশটি দাফন করেন স্বজনরা।

অপরদিকে, গত ১০ এপ্রিল নিখোঁজ হন মোংলা পৌর এলাকার ব্যবসায়ী মাহে আলম। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে উদ্ধার ওই লাশটি মাহে আলমের দাবি করে দাকোপ থানায় ডিএনএ পরীক্ষার আবেদন জানান স্বজনরা। সেইসঙ্গে মাহে আলমের ছেলে সুমন রানা দাকোপ থানায় জিডি করেন। দুই পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডিএনএ পরীক্ষার আদেশ দেন। 

সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির ডিএনএ পরীক্ষক মোহাম্মদ নাজমুল আলম টুটুল বলেন, ‘ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে, চিলা গ্রামে কবর দেওয়া লাশটি মোংলার ব্যবসায়ী মাহে আলমের। সে হিসেবে এখনও নিখোঁজ রয়েছেন হিলটন নাথ।’

পিবিআইয়ের খুলনার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আদালত এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাহে আলমের ছেলে সুমন রানাকে লাশটি বুঝিয়ে দেওয়া হবে। হিলটন নাথের মায়ের ভুল তথ্য দেওয়ার বিষয়টি মামলার চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে। মাহে আলমকে হত্যার অভিযোগ থাকলে মামলা করতে হবে স্বজনদের। পাশাপাশি হিলটন নাথের সন্ধান কিংবা লাশ পেলে স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।’

মাহে আলমের ছেলে সুমন রানা বলেন, ‘মোংলার মামারঘাট এলাকা থেকে নিখোঁজ হন আমার বাবা। সিসিটিভির ফুটেজে অপহরণের দৃশ্য আছে। এজন্য ওই লাশটি দাবি করেছি। লাশটি আমার বাবার, তা এখন প্রমাণিত। লাশ তুলে গ্রামের বাড়িতে দাফন করতে চাই। একইসঙ্গে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।’

হিলটন নাথের ভাই সাগর নাথ বলেন, ‘ডিএনএ পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পাইনি। রিপোর্ট দেখে মাহে আলমের লাশ তার স্বজনদের বুঝিয়ে দেবো। সেইসঙ্গে আমার ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সহায়তা চাই।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম