মহাসড়কে উল্টো পথে এসে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, দুই যাত্রী নিহত

যশোর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৩, ২০:০২আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২০:০২

যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কের উল্টো পথে আসা গমবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ সাত আরোহী। রবিবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এক যাত্রীর নাম সৈয়দ মোল্যা (৬০)। তিনি যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের ছবেদ আলী মোল্যার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, শনিবার বিকাল ৩টার দিকে গমবোঝাই একটি ট্রাক নওয়াপাড়া থেকে যশোরের দিকে যাচ্ছিল। একই সময়ে আট যাত্রী নিয়ে একটি ইজিবাইক যশোর সদরের বসুন্দিয়া থেকে নওয়াপাড়ার দিকে আসছিল। ট্রাক ও ইজিবাইকটি প্রেমবাগ এলাকার শাহিদা ফিলিং স্টেশনের সামনে পৌঁছায়। মহাসড়কের ওই স্থানটি দীর্ঘদিন ধরে উঁচু-নিচু হয়ে আছে। সেখানে ট্রাকটি মহাসড়কের উল্টো পথে এসে ব্যাটারিচালিত ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে সামনে বসা সৈয়দ মোল্যা এবং আরেকজন নিহত হন। গুরুতর আহত হন চালক আল আমিনসহ সাত আরোহী।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ বলেন, ‘গমবোঝাই ট্রাক মহাসড়কের উল্টো দিক দিয়ে এসে ব্যাটারিচালিত ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক এবং চালকের সহকারী পালিয়ে গেছেন।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের