অতিরিক্ত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে প্রাণ গেলো সরকারি কর্মকর্তার

মোংলা প্রতিনিধি 
১৮ আগস্ট ২০২৩, ১২:৩১ আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:৩১

মোংলায় কাভার্ডভ্যানের চাপায় এক সরকারি কর্মকর্তা মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে পুলিশ। নিহত সুবোধ রঞ্জন ঢালী মোংলায় ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসারের পাশাপাশি শরণখোলায়ও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তিনি খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোডের বাসিন্দা নির্মল চন্দ্র ঢালীর ছেলে।

মোংলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি/বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) সবুজ বৈরাগী ও থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা উপজেলা পল্লী উন্নয়ন দফতরের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার সুবোধ রঞ্জন ঢালী শরণখোলা উপজেলায় অতিরিক্ত দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার সকালে মোংলা থেকে শরণখোলা যাওয়ার পথে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গাজীর ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

তারা বলেন, এ সময় মোটরসাইকেল থেকে সুবোধ ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়েন। ওই সময় কাভার্ডভ্যানটি তার বুকের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুর পৌনে ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার প্রকাশ কুমার দাশ তাকে মৃত বলে ঘোষণা করেন। 

মোংলা থানার ওসি সামসুদ্দীন বলেন, লাশ উদ্ধার করে কাভার্ডভ্যান ও এর চালক আনিসুর রহমানকে (৪৫) আটক করা হয়েছে। চালক রাজবাড়ী জেলার পাংশা থানার কাছাড়ীপাড়ার মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক