ঘরে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ১৩:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩:৫৮

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ আগস্ট) ভোরে পাটকেলঘাটা বাজারের পাশের একটি গ্রামে স্বামী বাড়ি না থাকার সুযোগে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম (৩২) পাটকেলঘাটা বাজারের পাশে পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। সে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে।

গৃহবধূর শাশুড়ি দাবি করেন, তার ছেলে পেশায় ট্রাকচালক। পেশার তাগিদে তাকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে ছেলে পণ্যবাহী ট্রাক নিয়ে চট্টগ্রামে চলে যায়। রাতে ছেলের বউ ও তার নাতি এক ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে আরিফুল ঘরে ঢুকে তার ছেলের বউকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা ছেলের চিৎকারে বাড়ির বাকিদের ঘুম ভেঙে গেলে তারা সেখানে যাওয়ার আগে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর দাবি, মাস ছয়েক আগে তার স্বামীর অনুপস্থিতিতে একইভাবে ঘরের বেড়া কেটে তাকে ধর্ষণ করে আরিফুল। তবে এ নিয়ে সালিশ হলে তাকে বকাঝকা দিয়ে ক্ষমা করে দেন সালিশদাররা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে ধর্ষণের শিকার হয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম