আবারও বেনাপোল স্থলবন্দর থেকে ২৩ ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১

বেনাপোল পোর্ট থানার স্থলবন্দর এলাকায় অপসোনিন ভবনের পাশের ড্রেনের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার (০২ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছিল র‌্যাব। পরিত্যক্ত ঘরটির মালিক বেনাপোল বন্দরের শ্রমিক সরদার মো. বাদল। এ ঘটনায় বাদলকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারি বন্দর এলাকার অপসোনিন ভবনের পেছনে বিপুল পরিমাণ ককটেল মজুত করে রেখেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজির পর একটি ড্রেনের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদ পেয়ে বন্দর এলাকার অপসোনিন ভবনের পাশের একটি ড্রেনে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল ককটেল উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আজকের ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম