বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪

বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘের্ষ একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। শনিবার দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলা মৌলভী বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিন বেপারী উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ভ্যান চালক জামাল (৫০) এবং মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫)।

শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া জানান, নিহত পুলিন বেপারী ব্যাটারি চালিত ভ্যানে করে উপজেলা সদর থেকে তাফালবাড়ি যাওয়ার পথে মৌলভী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী পুলিন বেপারী নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম