বাগেরহাটের রামপালে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর শেখকে (৬২) গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (৯ অক্টোবর) খুলনার ছোট বয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব ৬ এর পরিচালক লে কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ৩১ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণ করে জাহাঙ্গীর শেখ। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে মারপিট ও মৃত্যুভয় দেখিয়া গর্ভপাতের ওষুধ খাওয়ায় আসামি। ওধুষ খাওয়ানোর পর ভুক্তভোগী পেটে তীব্র ব্যথা অনুভব করে। পরে তার নিকটআত্মীয় বিষয়টি টের পেয়ে শারীরিক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগেরহাটের রামপাল থানায় জাহাঙ্গীর শেখকে আসামি করে মামলা করেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার ছোট বয়রা এলাকা থেকে জাগাঙ্গীর শেখকে গ্রেফতার করে র্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।’
গ্রেফতার আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।









