সুজন হত্যা মামলার সুষ্ঠু তদন্ত দাবি

মানববন্ধন করে খালিশপুর থানার ওসিকে প্রত্যাহারের দাবি স্থানীয়দের

খুলনা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৩১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:০০

খুলনা খুলনা মহানগরীর খালিশপুরে যুবক সুজন (২৬) হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহত্তর খালিশপুরবাসীর ব্যানারে পালিত হয় এই কর্মসূচি। মানববন্ধন থেকে কর্তব্যে অবহেলার অভিযোগে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে প্রত্যাহার করার দাবিও জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল মামলার প্রধান আসামী শেখ খালিদের ছবি সম্বলিত পোস্টার। ওই পোস্টারে লেখা ছিল— খালিদ ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করুন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, নিহতের বাবা ও মামলার বাদী ফরিদ সর্দার, মা রাবেয়া বেগম ও বোন তাছলিমা বেগম।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুজনকে দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে খালিশপুর বার্মাশীল (বিজেএমসি মিল শ্রমিকদের) কবরস্থানের ভিতরে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ৯ ফেব্রয়ারী রাতে ঢাকায় আনার পথে তিনি মারা যান। ১৪ ফেব্রুয়ারি নিহতের পিতা ফরিদ সর্দার বাদী হয়ে ১৭ জনকে আসামী করে খালিশপুর থানায় এ মামলা দায়ের করেন।

এ পর্যন্ত পুলিশ সুজন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে দিঘলিয়া উপজেলার সেনহাটি মধ্যপাড়ার বাসিন্দা মামুন ওরফে বলদ মামুনকে (২৩) ও দিঘলিয়া থানার সেনহাটি পালপাড়ার জাফরের বাড়ীর ভাড়াটে লিটন ওরফে আজা লিটন (২৭)। মামলার প্রধানসহ অন্যান্য আসামীরা ধরাছোঁয়ার বাইরে। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের