‘২৮ অক্টোবর ইসরায়েলি বাহিনীর মতো হামলা চালিয়েছে বিএনপি’

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ২১:০৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২১:০৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীরা রাজারবাগ পুলিশ লাইন্সে যেভাবে পুলিশ মেরেছিল সেভাবেই ২৮ অক্টোবর বিএনপির চরিত্র ফুটে উঠেছে। আরেকটি দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ মানুষ ও হাসপাতালে চিকিৎসাধীনদের ওপর যেভাবে হামলা চালাচ্ছে গত ২৮ অক্টোবর রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন মানুষের ওপরে সেভাবে হামলা চালিয়ে জ্বালাও পোড়াও করে অগ্নিসন্ত্রাস করেছে বিএনপি। দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একসময় খুনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি। তাদের হাত থেকে বাঁচতে পারেনি হুমায়ুন কবির বালু, সামসুর রহমানসহ সাংবাদিকরাও।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ  মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির হিসেবে ছিলেন এস এম কামাল হোসেন। 

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘যত ষড়যন্ত্র আসুক না কেন যথাসময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দুইটা চরিত্র ফুটে উঠেছে।’

কামাল হোসেন বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য দিচ্ছেন। পাঁচ লাখ মানুষকে বিভিন্ন ভাতা প্রদান করছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের আশীর্বাদ হিসেবে নির্মিত হয়েছে। যা এই অঞ্চলের মানুষকে ব্যবসা-বাণিজ্যসহ খুব সহজে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে হবে প্রতিপক্ষ হয়ে নয়, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে সরকারের উন্নয়ন বার্তা।’

তিনি বলেন, ‘আগামী ১১ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল জনসভা। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা সাফল্যমণ্ডিত করতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম