ঝিনাইদহে চুরি হওয়া ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৩আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৩

ঝিনাইদহে চুরি হওয়া ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণবঙ্গের আন্তঃজেলা চোর চক্রের তিন জনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে চোরাই ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার (৪ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় গত ২২ অক্টোবর সদর থানায় মামলা করা হয়। এরপর গোপন তথ্যে পরদিন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরির দক্ষিণবঙ্গের আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। তারা এই অঞ্চলের ১৮টি জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত।

তিনি বলেন, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনিসহ বিভিন্ন এলাকা থেকে চোরাই ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার মোটর সাইকেলগুলো পর্যায়ক্রমে মালিকদের কাছে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তাররা হলেন- সাতক্ষীরা জেলার বংশিপুর গ্রামের মোহাম্মদ আলী, ভ্যাটখালী গ্রামের মনিরুজ্জামান, খুলনা জেলার চালনা গ্রামের হেলাল। মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঝিনাইদহ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া সহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস