এক বাসের ধাক্কায় আরেক বাস রাস্তার পাশে পড়ে ১৬ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩, ১৫:২১আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫:২১

ঝিনাইদহ শহরের আয়ুব মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেক বাস রাস্তার পাশে পড়ে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আটকে থাকা বাসের হেলপারকে উদ্ধার করে। আহতদের মধ্যে ছয় জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যাত্রীবাহী এমকে পরিবহনের একটি বাস ঝিনাইদহ থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ বাইপাস সড়কের আয়ুব মোড়ে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহনের বাসটি রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আটকে থাকা বাসের হেলপারকে এক ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে উদ্ধার কাজ শেষ হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম