সবচেয়ে বড় কয়লার চালান নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ২২:১৭আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২২:২১

প্রথমবারের মতো কয়লার বড় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মানা’। গত রবিবার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে। বন্দর সৃষ্টির ৭২ বছরে এত বড় কয়লার চালান নিয়ে এর আগে কোনও জাহাজ এখানে ভেড়েনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘বন্দরের আউটবারে (বহির্নোঙর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে ৬০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা আসে। ফেয়ারওয়েতে নোঙর করা ওই জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়। এরপর বাকি ২৯ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করে। দু-একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজ।’

জাহাজ থেকে খালাস করা হচ্ছে কয়লা

তিনি আরও বলেন, ‘নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীশাসনের ফলে গভীর ড্রাফটের যেকোনও জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এ ছাড়াও যেকোনও পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।‘

মোংলা বন্দরে প্রথমবার বড় কয়লার চালান নিয়ে আসা ‘এম ভি মানা’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইনসের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, ‘গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এই জ্বালানি কয়লা ছোট লাইটার জাহাজের মাধ্যমে খালাস করে খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি