দুর্যোগপূর্ণ আবহাওয়া: মোংলা বন্দরে চাল ও সার খালাস বন্ধ

মোংলা প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৫:২০আপডেট : ১৮ জুন ২০২৫, ১৫:২০

টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থান করা চারটি জাহাজ থেকে চাল ও সার খালাস। বুধবার (১৮ জুন) সকাল থেকে ‘এম ভি হোয়াং-০৯’ ও ‘এমভি এমভি ট্রাংক-০৮’ জাহাজ থেকে চাল এবং ‘টিবিএস প্রিন্সেস’ ও ‘এম ভি ডিপ ব্লু' জাহাজ থেকে সার খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরে অবস্থানরত অন্য ৭টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘আজ বুধবার মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে সার ও চালবাহী চারটি জাহাজের পণ্য খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি সারবাহী জাহাজ টিবিএস প্রিন্সেস।’

এদিকে, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে আজও (বুধবার) মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এ ছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম