প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় বসন্তপুর নদী বন্দরের নির্মাণকাজ

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ১০:০৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:০৯

সাতক্ষীরার কালীগঞ্জের বসন্তপুর নদীবন্দরের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) খুলনার জনসভায় উপস্থিত হয়ে তিনি এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। গত ৮ নভেম্বরের এক স্মারকপত্রে বিষয়টি সাতক্ষীরার জেলা প্রশাসককে জানানো হয়।

কালীগঞ্জ সীমান্তে ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় বসন্তপুর গ্রামে ৫৮ বছর আগে নৌবন্দর ছিল। এই নৌবন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য হতো ভারতের সঙ্গে। তখন বসন্তপুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করা যেত। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এই বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘সাতক্ষীরা জেলার উন্নয়নে কিছু করার তাড়না থেকে কালীগঞ্জের বসন্তপুর নৌ-বন্দরটি চালুর উদ্যোগ মাথায় আসে। এ জন্য ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করি। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দরটি চালুর জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ১০ অক্টোবর ২০২২ তারিখে আনুষ্ঠানিকভাবে ‘বসন্তপুর বন্দর’ ঘোষণা দেওয়া হয় যা ১৩ নভেম্বর বঙ্গবন্ধুকন্যা উদ্বোধন করবেন। বন্দরটি চালু হলে দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে, মানুষের কর্মসংস্থান হবে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।’

বসন্তপুর নদী বন্দরবিষয়ক সাব-কমিটির সদস্য, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী বলেন, ‘বসন্তপুর নদী বন্দর কালীগঞ্জ তথা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। এই নদী বন্দর পুনরায় চালু করায় এখানকার আর্থসামাজিক অবস্থা বদলে যাবে। মানুষের কর্মসংস্থান হবে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।’

এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, ‘১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই আবু নাসেরসহ পরিবারের সদস্যরা বসন্তপুর নদী দিয়ে ভারতে গিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতেন। এলাকাটি বঙ্গবন্ধু পরিবারের স্মৃতিবিজড়িত। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী বসন্তপুর নৌ-বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, এটি জানার পরে এলাকায় আনন্দের জোয়ার বইছে।’

এদিকে সরেজমিনে বসন্তপুর ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনার পাশে নামফলক ভিত্তিপ্রস্তরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ খুলনার সার্কিট হাউস মাঠে জনসভায় প্রধানমন্ত্রী অন্যান্য প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বসন্তপুর নৌ-বন্দরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে বসন্তপুর নৌ-বন্দর এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বসন্তপুর নৌ-বন্দর বিষয়ক সাব কমিটির আহ্বায়ক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।

এর আগে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাতক্ষীরার উন্নয়নের অন্যতম রূপকার ও দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের প্রচেষ্টায় সাতক্ষীরার ভোমরায় স্থলবন্দর প্রতিষ্ঠা পায়। ভোমরা স্থলবন্দরের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে। আমদানি-রফতানি এবং রাজস্ব আয়ে স্থলবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 
এবার বসন্তপুর নৌ-বন্দর চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে বলে মনে করছেন সচেতন মহল।

/এফআর/
সম্পর্কিত
অর্ধেক বিল নিলেও হয়নি সড়ক, ঠিকাদার বললেন ‌‘বিটুমিনের দাম কমলে কাজ করবো’
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি