‘সব অপশক্তি আমাদের সামনে ভেঙে যাবে, আক্রমণ করলে পাল্টা আক্রমণ’

খুলনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ১৬:৩০আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সব অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে যাবে। আপনারা শুধু সাহস নিয়ে রাস্তায় দাঁড়াবেন। আক্রমণ করলে পাল্টা আক্রমণ, ছাড়া হবে না। এই দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না।’

তিনি বলেন, ‘২৮ অক্টোবর নয়া পল্টনের মঞ্চ থেকে মির্জা ফখরুল কীভাবে দৌড়ে পালালো! দেখেছেন? মঞ্চ থেকে পালাইছে। তারপর অফিসের মধ্যে কী এক আরাফীরে রাখছে, ওই লোক নাকি বিএনপির অবতার আর ভগবান। ভগবান ডেকে সেদিন সরকারকে হটাতে চেয়েছিল। পেরেছে? আল্লাহ যার সঙ্গে আছে তাকে কেউ হটাতে পারে না। শেখ হাসিনা জনগণের শক্তিতে শক্তিমান। তাকে কোনও অপশক্তি হটাতে পারবে না।’

সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে রূপসা নদীতে, সুন্দরবনে, খুলনায়, ফরিদপুরে, সারা বাংলাদেশে। কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা। প্রস্তুত আছেন?’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের