যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ০৯:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০৩

যশোরে বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এদিন অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়।

শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, রাত ১০টা ৪০ মিনিটের দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা তার চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে গোটা মহল্লা। গভীর রাতে এ বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।

তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানান তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শহরজুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকাবাজি ফুটছে। কোথাও কোনও বোমা বিস্ফোরণের খবর তার জানা নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের