মনোনয়নপত্র নিয়েছেন উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৩:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:৫০

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসন থেকে নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তার পক্ষে রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার আওয়ামী লীগ কার্যালয়ে দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রেদওয়ান মারুফ, মোংলা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলিপ কুমার মন্ডল, থানামন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজা উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা পিন্টু মজুমদারসহ মোংলা ও রামপালের নেতাকর্মীরা।

২০১৮ সালে সংসদ নির্বাচিত হয়ে হাবিবুন নাহার দায়িত্ব পান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর। এ সময় গোটা সুন্দরবনের অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন ছাড়াও তার নির্বাচনী এলাকায় মোংলা ও রামপালে ব্যাপক উন্নয়ন করেন।

বেগম হাবিবুন নাহার জানান, মোংলা-রামপালের মানুষের ভাগ্যের পরিবর্তন ছাড়া কখনও কিছু ভাবেননি। সে জন্য তিনি ও তার স্বামীর জীবনের অর্ধেকেরও বেশি সময় ব্যয় করেছেন তাদের এলাকার মানুষের পেছনে।

এই এলাকায় বিএনপি-জামায়াতের সময় কোনও উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি দাবি করেন, সে সময় এই এলাকায় সন্ত্রাস ও লুটের রাজনীতি চলেছে। সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতন চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই এলাকায় ব্যাপক উন্নয়নের বরাদ্দ দিয়েছেন, সেই উন্নয়ন করে এলাকার দৃশ্যপট পাল্টে দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম