চুয়াডাঙ্গায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে স্বেচ্ছাসেবক লীগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১৪:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৪:২৬

চুয়াডাঙ্গায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম শুরু হয়। এতে ১৩ রকমের শাকসবজি ও কাঁচাপণ্য বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদের একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তাপর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে। এ ধারা অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম