হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠা সভা

খুলনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ০৩:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:৪৯

খুলনার লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডার নিয়ে বিষদ আলোচনা হয়। এতে পিছিয়ে পড়া এই ট্রান্সজেন্ডারদের সঠিকভাবে উপস্থাপন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) সকালে খুলনার একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। ইউএসআইডির সমতা প্রকল্পের সহযোগিতায় খুলনা বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সভার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

সভায় বলা হয়, ট্রান্সজেন্ডার একটি ছাতা। এই ছাতার আওতায় ট্রান্স উইমেন ও ট্রান্স মেন, কতি, হিজড়া কমিউনিটিসহ অন্যরা রয়েছেন। সমাজে পিছিয়ে পড়াসহ অবহেলিত এই জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সবার সচেতনতা প্রয়োজন।

সভায় উপস্থিত সাংবাদিকরা এই জনগোষ্ঠীকে তাদের অধিকার নিশ্চিত করতে সমাজে ইতিবাচক ও কার্যকরী ভূমিকা পালনের বিষয়টিতে গুরুত্বারোপ করেন। এ ছাড়া যেকোনও প্রয়োজনে হিজড়া কমিউনিটিসহ ট্রান্সজেন্ডারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

সভায় লিঙ্গবৈষম্য যাতে সমাজে না হয়, সে ব্যাপারে সাংবাদিকরা পাশে থাকবেন বলে মতামত পেশ করেন।

সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন বন্ধুর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. মশিউর রহমান, বন্ধুর পাবলিক রিলেশন অ্যান্ড ডকুমেন্টাশন বিভাগের ডেপুটি ম্যানেজার রুহুল রবিন খান, দৈনিক ইত্তেফাকের খুলনা প্রতিনিধি এনামুল হক, সময়ের খবরের চিফ রিপোর্টার সোহরাব হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির খুলনা প্রতিনিধি মো. শামীমুজ্জামান, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্লা, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, বাংলানিউজ ২৪.কমের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাহবুবুর রহমান মুন্না, ডিবিসি টিভির খুলনা প্রতিনিধি আমিরুল ইসলাম, ঢাকা পোস্টের খুলনা প্রতিনিধি মোহাম্মদ মিলন, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, মধুমতি নিউজের স্টাফ রিপোর্টার প্রিয়া রহমান, নক্ষত্র যুব মানবকল্যাণ সংস্থা সভাপতি পাখি দত্ত, সহসভাপতি সজল আহমেদ, প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জাহিদুর রহমান।

সভায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমনকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় মিডিয়া ফোরাম গঠন করা হয়।

/এনএআর/
সম্পর্কিত
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি কেন, কী আছে নতুন খসড়ায় 
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা জরুরি: হিউম্যান রাইটস ফোরাম
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার